রফিকুল ইসলাম সাগর
পুলিশের ভয়: ভুলে পাবলিক মনে কইরা ছাত্রলীগ পিটাইলে বান্দরবান ট্রান্সফার। হে সৃষ্টিকর্তা আজ যেন কোনো ছাত্রলীগের পোলাপানরে ভুলে না পিটাই।
ছাত্রলীগ ছাত্রের খুশি: ইয়াহু ! আমি আজ সব চেয়ে বেশি খেলা দেখাইছি আমারে আজ টিভিতে দেখাইবো,আমার ছবি আগামীকাল পত্রিকায় উঠব। ইয়াহু ! আমি হিট নেতা আমারে অনেক বড় পদবি দিব।
পথচারীর ভয়: আল্লাই জানে কখন জানি আমার বেল মাথায় ঢিল আইশা পড়ে,কখন জানি পুলিশের লাঠিচার্জ শুরু হয়ে যায়। গতবারের হরতালে এক পুলিশ লাঠি দিয়া আঘাত করছিল সেই দাগ এখনো যায় নাই।
পিকেটারের খুশি: যত বেশি ঢিল মারমু তত বেশি ট্যাকা। বহুদিন ধইরা হাতটা মেজ মেজ করতাছিল,আজ ঢিল মাইরা সব শুয়াইয়া ফালামু।
উঠতি সন্ত্রাসী মদন কুমারের ভয়: হরতাল হওয়ার আগেরদিন আমার বাড়িতে পুলিশ অভিযান চালায়। কখন জানি পুলিশ এসে হামলা দেয়। আজ লুঙ্গি পইরা ঘুমান যাইবো না। লুঙ্গি পড়লে পালন যায়না।
জলিল টিভির খুশি: মদন কুমারের গ্রেফতার অভিযান চিত্র একমাত্র আমরাই ধারণ করেছি। হরতালের ফাঁকে ফাঁকে সারাদিন এই চিত্র প্রচার হবে। জলিল টিভি হিট।
প্রেমিকের ভয়: কাল হরতাল। কইতরী বেগমের ছুটি। তারে নিয়ে ঘুরতে যেতে হবে এমনেই মানিব্যাগের ডায়রিয়া কইতরি তা বুঝে না খালি খাই খাই করে। কাল জানি কি খাওয়ার দাবি করে।
প্রেমিকার খুশি: আগামীকাল জলিলের ছুটি। হেব্বি একটা সাজ দিয়ে ঘুরতে বের হব। জলিলের মানিব্যাগ খালি করেই বাসায় ফিরব। আসার সময় ৩০০ টাকার ফিলেক্সী লোড নিয়ে আসবো।
চাকরিজীবির ভয়: বসে আগুন লাগার ভয় ! সি এন জি অটোরিক্সার ভাড়া চাইব বিমান ভাড়ার মত। রিক্সা না পেয়ে হেটে যেতে হবে নাকি কে জানে। লেট হলে বসের একদিন কি আমার।
রিক্সা চালকের খুশি: সি এন জি অটোরিক্সা পাইয়া আমগোরে মানুষ ভুইল্লাই গেছে। আজকে যে আইবো সি এন জি অটোরিক্সা চালকের চেয়ে বেশি ভাড়া চাইমু। গেলে যান না গেলে ফুটেন আমগোর আজ দিন। ট্রাফিক পুলিশ বহু ভাব নেয় আজ হেগো সামনে দিয়া গান গামু চলে আমার রিক্সা ফাকা রাস্তা পাইয়া।
No comments:
Post a Comment